শিরোনাম

চট্টগ্রাম

চট্টগ্রামে ফিশিং বোট থেকে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

ঘোষণা ডেস্ক :চট্টগ্রামে ১৫ কোটি মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার(১০ এপ্রিল) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিকও রয়েছেন। তারা হচ্ছেন-সৈয়দ আলম, সুলতান আহম্মদ, …

Read More »

চট্টগ্রামের কর্ণফুলীতে পাওনাদারের মারধরে রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম নামে এক ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার(১০ই এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিদারুল আলম(৫৬) পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। অভিযুক্ত আবু তৈয়ব একই এলাকার মৃত …

Read More »

চট্টগ্রাম নগরীতে বাসা বাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য কেউ টাকা চাইলে আইনী ব্যবস্থা

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে মার্চ মাস থেকে নগরীর বাসাবাড়িতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো চসিক সচিব আশরাফুল আমীনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মেয়রের সিদ্ধান্ত অনুযায়ী, চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি …

Read More »

চসিকে কলমের খোঁচায় কোটি কোটি টাকার রাজস্ব মূহুর্তেই উধাও

নিজস্ব প্রতিবেদক : বছরের পর বছর প্রশাসনিক নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই কাগজে-কলমে বদলে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার করের হিসাব। কোথাও হয়নি আনুষ্ঠানিক শুনানি, কোথাও নেওয়া হয়নি দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমোদন। অথচ একটি সিদ্ধান্তেই বিপুল অঙ্কের কর কমে গেছে হয়ে কয়েক লাখ টাকায়, যার ফলে নীরবে বড় ধরনের রাজস্ব ক্ষতির মুখে …

Read More »

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা (ডিবি-পশ্চিম) অভিযান চালিয়ে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। বুধবার(৮ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এলাকায় হানিফ পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবার চালান জব্দ করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ …

Read More »

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কলেজ ছাত্রীর মৃত্যু : কথিত বয়ফ্রেন্ডের কথায় অসঙ্গতি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কলেজ ছাত্রীর মৃত্যুতে চিৎকার করে কাঁদছিলেন মা। কখনো ফেটে পড়ছিলেন ক্ষোভে, কখনো অসহায় হয়ে জানাচ্ছিলেন আকুতি। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার দুর্ঘটনায় লাশ হওয়া হাজেরা তজু ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামিয়া জাহান তানিশার মা নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘মেয়েটা আমার কলিজার টুকরা ছিল। ছিল আমার …

Read More »

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৭

বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একটি পেশাদার ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে টাইগার পাস সংলগ্ন পলোগ্রাউন্ড স্কুলের বিপরীতে অফিসার্স ক্লাবের অন্ধকারাচ্ছন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন …

Read More »

চট্টগ্রামের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শিশুসহ অন্তত চারজন ছররা গুলিতে আহত হয়েছেন। শনিবার(৪ এপ্রিল) রাত ১০টার দিকে বাকলিয়ার মিয়াখান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে …

Read More »

চটগ্রামে কিশোর গ্যাং ‘ডেঞ্জার’ গ্রুপের ১১ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ‘ডেঞ্জার’ গ্রুপ হিসেবে পরিচিত ভয়ংকর কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি টিপছোরা, ১টি কিরিচ, ১টি চাপাতি, ৮টি লাঠি, ১৫ পিস ইটের টুকরা, ১টি লোহার ধামা উদ্ধার করা হয়। রোববার(৫ এপ্রিল) এ তথ্য জানান কোতোয়ালী থানার (ওসি) …

Read More »

চট্টগ্রামকে ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তোলা হবে : নতুন সিএমপি কমিশনার

মো: জিয়াউল হক : কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং কাজের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করতে চান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী। বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরীর দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি চট্টগ্রামকে একটি ‘সেফ সিটি’ বা নিরাপদ শহর হিসেবে গড়ে …

Read More »