শিরোনাম

১০টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের ফিরিয়ে দেয় আকবরশাহ পুলিশ

নিজস্ব প্রতিবেদক : খোয়া যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে আকবরশাহ থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) এসব মোবাইল ফোন ফেরত দেওয়া হয়। পুলিশ জানায়, গত কয়েক দিনে আকবরশাহ্ থানা এলাকা থেকে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল (সোমবার) সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. নাজের হোছাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমরের উপস্থিতিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

Check Also

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স : দ্রুত মামলা নিষ্পত্তিতে পারস্পরিক সহযোগিতা জরুরি

নিজস্ব প্রতিবেদক: দ্রুত মামলা নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক …