শিরোনাম

চটগ্রামে কিশোর গ্যাং ‘ডেঞ্জার’ গ্রুপের ১১ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ‘ডেঞ্জার’ গ্রুপ হিসেবে পরিচিত ভয়ংকর কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি টিপছোরা, ১টি কিরিচ, ১টি চাপাতি, ৮টি লাঠি, ১৫ পিস ইটের টুকরা, ১টি লোহার ধামা উদ্ধার করা হয়। রোববার(৫ এপ্রিল) এ তথ্য জানান কোতোয়ালী থানার (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলো- শামিম (২২), মো. আরমান হোসেন (১৯), মো. বাপ্পী (১৯), নাছির উদ্দিন রিয়াদ (১৯), মো. সাইম হোসেন সোহাগ (১৯), মো. হোসেন (২৩), মো. আল আমিন (১৯), মো. রিয়াদ (১৯), মো. তামজিদ (১৯), মো. অনিক আকরাম (১৯) ও নিরব গাঙ্গুলী (১৯)।

পুলিশ জানায়, ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের প্রধান মো. শামীমের নেতৃত্বে নগরীর জামালখানে ডা. খাস্তগীর স্কুলের গেটের সামনে গ্রেফতারকৃতরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শক্তির মহড়া, জনমনে আতঙ্ক, ত্রাস ও রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। স্থানীয়রা জানায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা জামালখান ও আশপাশের এলাকায় দলবেধে মহড়া, নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, চাঁদাবাজি এবং ইভটিজিংয়ের মতো বিভিন্ন অপরাধে জড়িত ছিল।

Check Also

ষোলশহর রেলওয়ে ক্রসিং : চটপটি খেতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন রাহাত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে পড়ে রাহাত (১০) নামে …