শিরোনাম

চট্টগ্রাম নগরীতে বাসা বাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য কেউ টাকা চাইলে আইনী ব্যবস্থা

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে মার্চ মাস থেকে নগরীর বাসাবাড়িতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো চসিক সচিব আশরাফুল আমীনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মেয়রের সিদ্ধান্ত অনুযায়ী, চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করছেন।

ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে বাসার ময়লা সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা প্রদানের প্রয়োজন নেই।

কিন্তু সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।

চসিক সুত্র বলছে, এ কাজটি সম্পূর্ণ অবৈধ; এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।

যদি কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানান মেয়র।

এছাড়া, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাকে (মোবাইল নং- 01811-803666) অথবা মেয়রের একান্ত সহকারী, মারুফুল হক চৌধুরী (মারুফ)-কে (মোবাইল নং-+880 1894-883020, +880 1819-958860, +880 1743-9014800) মুঠোফোনে এ সংক্রান্ত অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছেন মেয়র।

এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মেযর।

তাছাড়া ক্লিন, গ্রীন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়তে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার জন্যও সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

Check Also

ষোলশহর রেলওয়ে ক্রসিং : চটপটি খেতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন রাহাত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে পড়ে রাহাত (১০) নামে …