উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন এবং বিস্ফোরণে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। …
Read More »রাতে ডেকে নিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা
অনলাইন ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরও এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।রোববার (২৪ মে) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইয়াসমিন …
Read More »চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ইপিজেডে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত দুই লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে থানার আকমল আলী ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করে কোস্টগার্ড। সোমবার (২৫ মে) সকালে পাঠানো এক সংবাদ …
Read More »১১ মামলার আসামি জাম্বু গ্রেপ্তার
অনলাইন ডেস্ক: নগরের বিভিন্ন থানার ১১ মামলার আসামি নুরুল ইসলাম প্রকাশ জাম্বুকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। রোববার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।নুরুল ইসলাম (৩৫) নগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের কুড়ি পুকুরপাড় এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।ইপিজেড থানার …
Read More »‘জঙ্গল সলিমপুরে যোগাযোগব্যবস্থার দুর্বলতা সন্ত্রাসীদের সুবিধা দিচ্ছে’
অনলাইন ডেস্ক: র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় সন্ত্রাসীরা দুর্গম ও ভাঙা যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়েছে। ‘আমরা যখন রোববার (২৪ মে) রাতে ওখানে ঢুকেছি, তখন দেখেছি রাস্তার বিভিন্ন স্থানে কেটে রাখা হয়েছে।ফলে আমাদের যানবাহন এগিয়ে যেতে পারেনি। সদস্যদের হেঁটে যেতে হয়েছে।এতে …
Read More »জঙ্গল সলিমপুর : রাস্তা কাটার পর ক্যাম্প গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা, আটক ৩০
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে মুহুর্মুহু গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা নির্মাণাধীন নতুন ক্যাম্প গুঁড়িয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব, পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাতেই অভিযানে নামে। গুলিবর্ষণের পাশাপাশি সন্ত্রাসীরা যাতায়াতের সড়কগুলো কেটে দিয়েছে। ফলে যৌথবাহিনীর যানবাহন ছাড়াই অভিযান পরিচালনা করতে হয়েছে। অভিযানে …
Read More »মামিকে হত্যার অভিযোগে ভাগ্নে আটক
অনলাইন ডেস্ক: মানিকগঞ্জে মামি সাথী আক্তারকে (২৮) বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ভাগ্নে রিপন মিয়া (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) মধ্যরাতে মানিকগঞ্জের সদর উপজেলার কাটিগ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মামি সাথীকে হত্যার পর ঘরের দরজা বন্ধ করে বসে ছিলেন রিপন। পরে খবর পেয়ে …
Read More »কর্ণফুলীতে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নগর মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর) । কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন— ফিরোজপুরের নাজিরপুর থানার, ছোট আমতলা …
Read More »হাটহাজারীতে হিন্দু বিধবার ভিটি ভূমি জবরদখল করে গৃহ নির্মাণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের হাটহাজারীতে বিধবার ভিটি ভূমি জবরদখল করে গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে অনুপ কুমার ধর নামের একজন উশৃংখল ব্যক্তির বিরুদ্ধে। তার বিরুদ্ধে বিভিন্ন জাল দলিল সৃজনের অভিযোগও রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশকেও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আইনের কোন প্রকার তোয়াক্কা না করে পাকা গৃহের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সরেজমিনে অনুসন্ধানে …
Read More »নারায়ণগঞ্জে এক দিনে ৩ শিশু ধর্ষণ-ধর্ষণচেষ্টা, আটক ৩
অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একই দিনে পৃথক তিনটি ঘটনায় তিন শিশুর ওপর ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। প্রথম ঘটনায়, শনিবার সকাল ১১টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার জসিম মিয়ার বাড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী আনোয়ার (৪৮) …
Read More »
অপরাধ ঘোষনা aporadhghoshona