শিরোনাম
Home / অপরাধ / রাতে ডেকে নিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

রাতে ডেকে নিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরও এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।রোববার (২৪ মে) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইয়াসমিন ওরফে সুমন রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান এবং আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর মুরগির ফার্মের কর্মচারী রাসেল তৃতীয় লিঙ্গের ইয়াসমিন ও চাঁদনীকে ফার্মে অসামাজিক কাজের উদ্দেশে ডেকে নেয়। পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বাগবিতণ্ডা হয়।এ ঘটনায়ই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত চাঁদনীকে চিকিৎসার জন্য প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে ফার্মের কর্মচারী রাসেল পলাতক রয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Check Also

ঈদের আগেই মাংসের মসলার দাম ঊর্ধ্বমুখী

অনলাইন ডেস্ক: রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে ঈদুল আজহাকে সামনে রেখে কিছু মসলার দাম বাড়লেও …