শিরোনাম
Home / অপরাধ / ইউপিডিএফ–জেএসএস গোলাগুলি, নিহত ৩

ইউপিডিএফ–জেএসএস গোলাগুলি, নিহত ৩

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস)-এর মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।’
এ ঘটনার বিষয়ে ইউপিডিএফ বা জেএসএসের কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Check Also

পল্লী উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিটি উদ্যোগই গুরুত্বপূর্ণ: এরশাদ উল্লাহ

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পল্লী উন্নয়নের মূল উদ্দেশ্য হলো স্বনির্ভর …