
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাথায় গাছ পড়ে আহত হওয়ার ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মাতব্বর (২০)। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।সাইফুল ইসলাম উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালিমপুর দরবারী বাড়ির সিরাজুল ইসলাম মাতব্বরের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিহতের চাচাতো ভাই বখতেয়ার মাতব্বর জানান, গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঝড়ের কবলে ভেঙে যাওয়া গাছ কাটার সময় পাশে দাঁড়িয়ে থাকা সাইফুলের মাথায় সজোরে গাছের ডালের আঘাত লাগে। এতে মারাত্মক আহত হলে প্রথমে তাকে স্থানীয় ক্লিনিকে, পরে পার্কভিউ হাসপাতাল ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন।
তার অকাল মৃত্যুতে উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করেন।
অপরাধ ঘোষনা aporadhghoshona
