শিরোনাম
Home / চট্টগ্রাম / ২৪ ঘণ্টায় ২৭১.৬ মিলিমিটার চট্টগ্রামে বৃষ্টি

২৪ ঘণ্টায় ২৭১.৬ মিলিমিটার চট্টগ্রামে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।এতে পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী ও ফটিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ বেড়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।তবে বুধবার (৮ জুলাই) সারাদিন বৃষ্টি হলেও বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত তীব্রতা কিছুটা কম ছিল।পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে।
অনেক এলাকায় বসতবাড়ি, স্থানীয় সড়ক ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Check Also

রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, ৪ শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: টানা ভারী বৃষ্টির মধ্যে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসার দেয়ালধসে চার …