শিরোনাম
Home / অপরাধ / নারায়ণগঞ্জে এক দিনে ৩ শিশু ধর্ষণ-ধর্ষণচেষ্টা, আটক ৩

নারায়ণগঞ্জে এক দিনে ৩ শিশু ধর্ষণ-ধর্ষণচেষ্টা, আটক ৩

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একই দিনে পৃথক তিনটি ঘটনায় তিন শিশুর ওপর ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
প্রথম ঘটনায়, শনিবার সকাল ১১টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার জসিম মিয়ার বাড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী আনোয়ার (৪৮) এর বিরুদ্ধে। তিনি জামালপুরের ইসলামপুর থানার ধনতলা গ্রামের বাসিন্দা। ওই বাড়িতেই ভাড়া থাকতেন তিনি। শিশুটির বাবা-মা দুজনই গার্মেন্টসকর্মী হওয়ায় সকালে তারা কর্মস্থলে গেলে বাসা ফাঁকা থাকার সুযোগে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে শিশুর কক্ষে ঢুকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়।পরে রাত ৮টার দিকে মা বাসায় ফিরে শিশুর কাছ থেকে বিষয়টি জানতে পারেন। পরদিন স্থানীয়দের সহায়তায় আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
দ্বিতীয় ঘটনায়, ফতুল্লার বক্তাবলী প্রতাপনগর এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে নাজির হোসেন (৩৬) এর বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, তিনি শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যান।পরে শিশুটি তাকে কামড় দিয়ে পালিয়ে আসে। এরপর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
তৃতীয় ঘটনায়, ৬ বছর বয়সী শিশু সামিয়াকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে জহির শেখ (৭৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, শিশুটি দোকান থেকে ফেরার পথে তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, প্রথম ঘটনায় ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাকি দুই ঘটনায়ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, বিচারহীনতা ও সামাজিক অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা বাড়ছে।
প্রসঙ্গত, এর আগেও গত ২২ মে ফতুল্লার বক্তাবলী এলাকায় সাত বছর বয়সী আরেক শিশুকে নির্যাতনের অভিযোগে স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Check Also

ইউপিডিএফ–জেএসএস গোলাগুলি, নিহত ৩

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও …