শিরোনাম
Home / অপরাধ (page 10)

অপরাধ

ফটিকছড়ি থানার সামনে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টা!

ফটিকছড়ি প্রতিনিধি: জুয়েলারি দোকানের দুই কর্মচারীর চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ফটিকছড়ি থানার সামনে বিবিরহাট এলাকার টুন্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।আটক সালমা (২৮) উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও দোকানমালিক সূত্রে জানা যায়, সালমা দোকানে ঢুকে কিছুক্ষণ স্বর্ণালঙ্কার …

Read More »

ফ্লাইওভারে যুবকের ঝুলন্ত মরদেহ, পুলিশের দাবি ‘আত্মহত্যা’

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভারে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে ঘটনাটিকে পরিকল্পিত হত্যা এবং রাজনৈতিক সম্পৃক্ততার দাবি করা হলেও পুলিশ এসব তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে।পুলিশ বলছে, এটি আত্মহত্যার ঘটনা। এছাড়া নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক …

Read More »

 মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে পুলিশে দিলেন মা

অনলাইন ডেস্ক: বরগুনার আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ওসমান মোল্লাকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে ভুক্তভোগীর মা মোসা. শাহীনুর বেগম থানায় অভিযোগ করার পর দুপুরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।আটক ওসমান মোল্লা উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়শিতলা) গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্র জানায়, মেয়েকে ধর্ষণের বিচারের …

Read More »

বায়েজিদে যুবককে হত্যা, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বায়েজিদে গুলি করে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম জানান। গ্রেপ্তাররা হলেন— সৈয়দুল করিমকে …

Read More »

আনোয়ারায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গৃহবধূ হালিমা আক্তার মুন্নি (২১)কে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ও তার স্বামী মো. মিজানুর রহমান (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ মে) রাত পৌনে ৯টার দিকে মহানগরীর চকবাজার থানা সংলগ্ন আধুনিক চক সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার …

Read More »

অস্ত্রসহ ধরা ‘ডাইল করিম’, এক যুগে ২৩ মামলা

নিজস্ব প্রতিবেদক: নগরের কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩ মামলা আসামি মো. করিম প্রকাশ ডাইল করিম (৪৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) ভোরে নগরের হাজারী গলি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিনের  জানান, হাজারী গলি এলাকা থেকে ২৩ মামলা আসামি …

Read More »

শতকোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ কেডিএস’র ২ পরিচালকের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি :দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের দুই পরিচালক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কানাডায় কয়েক শতকোটি টাকা পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ বের করে তা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। ​অভিযোগ রয়েছে, পাচারকৃত এই অর্থ …

Read More »

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি

অনলাইন ডেস্ক : বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপহরণপূর্বক গুম করে ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যার অভিযোগ তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে ফের অভিযোগ দাখিল করেছে দলটি। সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলাবিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।বিএনপি …

Read More »

টেকনাফে বিদেশি রাইফেল-গুলিসহ ৭০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের লেদা খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি রাইফেল-গুলি-ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কাউকে আটক করতে পারেনি। এসময় একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে …

Read More »

দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ মে) রাতে নগরের বান্ডেল রোডের বাঙালি সেবক কলোনির গেইটের বিপরীতে ‘ঝাল বিতান’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।জাহিদুল ইসলাম সন্দ্বীপ পৌরসভার ৮ …

Read More »