শিরোনাম
Home / অপরাধ / আনোয়ারায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গৃহবধূ হালিমা আক্তার মুন্নি (২১)কে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ও তার স্বামী মো. মিজানুর রহমান (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ মে) রাত পৌনে ৯টার দিকে মহানগরীর চকবাজার থানা সংলগ্ন আধুনিক চক সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান আনোয়ারা উপজেলার আবদুল নবী মেম্বারের ছেলে এবং নিহত মুন্নির স্বামী।র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, ২০২৩ সালের ২৫ অক্টোবর পারিবারিকভাবে বিয়ে হয় মুন্নি ও উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের হাফেজ মো. মিজানুর রহমানের। তাদের সংসারে দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
তিনি আরও জানান, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো এবং একাধিকবার বিষয়টি নিয়ে সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল।মুন্নির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। মুন্নির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় এক পর্যায়ে মুন্নি ও তার স্বামী কিছুদিন ভাড়াবাসায় বসবাস করেন।সম্প্রতি শ্বশুরের অসুস্থতার কথা বলে তাকে শ্বশুরবাড়িতে নেওয়া হয়। এরপর গত ১০ মে ভোরে মুন্নি আত্মহত্যা করেছে বলে পরিবারকে জানানো হয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষে টিনের বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। তাদের দাবি, মরদেহে আঘাতের চিহ্ন ছিল।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে।এ ঘটনায় নিহতের বাবা আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

ন্যাচার কনভেনশনে চট্টগ্রামকে গ্রীন, ক্লিন ও হেলদি সিটিতে রুপান্তরের ঘোষণা চসিক মেয়রের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত “ন্যাচার …