শিরোনাম

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে চরম অনিয়ম-দুর্নীতির অভিযোগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল এবং “সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প”-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্প অনুমোদনে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ রনি শিকদার।

লিখিত আবেদনে বলা হয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়ালের পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও পার্সেন্টেজ গ্রহণের অভিযোগে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের যথাযথ তদন্ত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বর্তমান পদে অধিষ্ঠিত হওয়ার প্রক্রিয়াও তদন্তের দাবি জানানো হয়েছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, প্রধান প্রকৌশলী বিভিন্ন স্থানে মন্ত্রণালয়ের সচিবের নাম ও পদমর্যাদা ব্যবহার করে প্রভাব বিস্তার করেন। পাশাপাশি দেশের ৬৪ জেলার নির্বাহী প্রকৌশলীদের ওপর প্রভাব বিস্তার করে আর্থিক সুবিধা ছাড়া বিভিন্ন প্রকল্প অনুমোদন না দেওয়ার অভিযোগও করা হয়েছে।আবেদনকারী দাবি করেন, এসব বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বরং অভিযুক্ত কর্মকর্তার দায়িত্ব ও পদমর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এদিকে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন “সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প”-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ হানিফের বিরুদ্ধেও অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিকভাবে সম্পদ অর্জনের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

Check Also

সাতকানিয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা ইউএনওর গৃহকর্মী, মামলা হয়নি ২ মাসেও

অন্তঃসত্ত্বা হওয়ার দুই মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরে প্রকাশ্যে এসেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী …