শিরোনাম

পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের খুলশী থানার পলিটেকনিক মোড়ে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার জয় নারায়ণপুর এলাকার নূরনবীর ছেলে। চমেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আশেক বলেন, ‘সকাল সাড়ে ৫টার দিকে পলিটেকনিক মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার দেলোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Check Also

আবাসিক ভবনে হাসপাতাল ও স্কুল, পার্কিংয়ে দোকান ৬ প্রতিষ্ঠানে সিডিএর অভিযান

মো: জিয়াউল হক : আবাসিক ভবনে হাসপাতাল ও স্কুল পরিচালনা, অনুমোদিত পার্কিংয়ের জায়গায় দোকান এবং …