শিরোনাম

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা তথ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক: গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ৷বৃহস্পতিবার (২১ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি পৃথক পৃথক সাক্ষাৎ করেছেন। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ৷ এসময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে।মন্ত্রী এক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। তিনি যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অফ কমিউনিকেশনসের (অফকম) অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।হাইকমিশনার এক্ষেত্রে তথ্যমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি অফকমের কার্যক্রম সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন।তিনি বলেন, সরকার এবং জনগণকে আমরা ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চাই। এজন্য তিনি সুইজারল্যান্ডের অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ ব্যক্ত করেন। এসময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও একই সাথে এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ‌ তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।‎

Check Also

সাতকানিয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা ইউএনওর গৃহকর্মী, মামলা হয়নি ২ মাসেও

অন্তঃসত্ত্বা হওয়ার দুই মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরে প্রকাশ্যে এসেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী …