শিরোনাম

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি: রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। টিপু রাউজানের রহমতপাড়া এলাকার করিম প্রকাশ চুনা করিমের ছেলে।র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লার বুড়িচং থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ মে) সন্ধ্যায় অভিযান চালানো হয়।বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকা থেকে টিপুকে গ্রেপ্তার করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল পরিদর্শনে এলেন উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব …