শিরোনাম

চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান

ঘোষণা ডেস্ক :আমদানি নিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগে চট্টগ্রাম কাস্টমসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ মে) দুদকের চট্টগ্রাম অফিস থেকে এসব অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, চট্টগ্রাম কাস্টমস হাউজের কিছু কর্মকর্তার বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগ পায় দুদক। পরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে চট্টগ্রাম কাস্টম হাউজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুদক সদস্যরা ওই অফিসের এআইআর শাখা থেকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানে পাওয়া তথ্য বিস্তারিতভাবে যাচাই করে কমিশনের সিদ্ধান্ত চেয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

Check Also

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল পরিদর্শনে এলেন উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব …