শিরোনাম
Home / সারাদেশ / দেশের সব নদীবন্দরে সতর্কতা সংকেত

দেশের সব নদীবন্দরে সতর্কতা সংকেত

অনলাইন ডেস্ক: ঢাকা: সারাদেশেই ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সে কারণে সব নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত।শনিবার (২৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দর সমূহকে ০২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত (পুনঃ) ০২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Check Also

চার উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব সিডিএ’র

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী …