শিরোনাম
Home / অপরাধ / ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩২

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩২

অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ। আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে এবং জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ এলাকার আশপাশে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।শনিবার (২৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেটসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।খবর পেয়ে শেরেবাংলা নগর থানার একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন, শ্যামল চন্দ্র (২৭), আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২) ও সেলিম প্রধান শ্রাবণ (২০)।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ জানতে পারে, শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ এলাকার আশপাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।পরে অভিযান চালিয়ে ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মুরাদসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন, মুরাদ (৪৮), আব্দুল হান্নান বিশ্বাস (২২), মোস্তাক বিশ্বাস (২২), রনি (১৯), জনি (২৬), মুরাদ লস্কর (৩৩), সিয়াম হোসেন (১৯), তারিক জামিল (১৯), রাজু (১৯), বিল্লাল বখতিয়ার (১৮), চয়ন বিশ্বাস (১৮), অমিত চক্রবর্তী (২০), তানজিল বিন রশিদ (১৯), নিহাদুল ইসলাম (২১), সুপ্ত ঘোষ (২২), সজীব সাহা (২৪), কুতুব হিলালী (৪০), শিমুল (২১), সোহান আহমেদ (২২), তামিম মোল্লা (১৮), শিমুল ব্যাপারী (১৮), আব্দুর রহিম (৪৫), মির্জা ফারহান আনন্দ (২২), নাইমুর রহমান সোহাগ (২৫), সোহরাব খাঁ (৪৪) ও জাহিদ খান (৩০)।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Check Also

ইউপিডিএফ–জেএসএস গোলাগুলি, নিহত ৩

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও …