
অনলাইন ডেস্ক: কর্ণফুলী থানা এলাকা থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ এবং মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া নাজমুল হক (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কাভার্ড ভ্যানে করে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম শহরের দিকে আনার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানাধীন ফকিরনীরহাট শাহ মোহছেন আউলিয়া (র.) এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান থামিয়ে গাড়িটির পেছনে বিশেষ কৌশলে তৈরি লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা।পরে ইয়াবা ও জব্দ করা কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ব্যক্তিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
