
ফটিকছড়ি প্রতিনিধি: সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ রায়হান নামে যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সজিব নামে আরেকজন, যিনি বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার (২২ মে) দুপুরে সীতাকুণ্ড থেকে ফটিকছড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। নিহত ওমান প্রবাসী রায়হানের বাড়ি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হানের মা দীর্ঘদিন অসুস্থ। অসুস্থ মাকে দেখার জন্য সম্প্রতি তিনি ওমান থেকে দেশে এসেছিলেন।
বৃহস্পতিবার সীতাকুণ্ডে বেড়াতে যান এবং আজ শুক্রবার ফেরার পথে জুমার নামাজের সময় সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদের দিকে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত অপর যুবক সজিবকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
