শিরোনাম
Home / চট্টগ্রাম / ইঞ্জিন বিকল ফিশিং বোট সাগরে ভাসছিল তিন দিন, ১৪ জেলেকে জীবিত উদ্ধার

ইঞ্জিন বিকল ফিশিং বোট সাগরে ভাসছিল তিন দিন, ১৪ জেলেকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার (২১ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাডার কনটাক্টের মাধ্যমে একটি বোটকে সমুদ্রে ভাসমান অবস্থায় শনাক্ত করে। অতঃপর উক্ত বোটের পাশে জাহাজ নিয়ে গেলে জানা যায় ৫৮ দিন মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে বোটটি গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মৎস্য আহরণের নিমিত্তে সাগরে গমন করে।
পরে ইঞ্জিন বিকল হয়ে গত তিন দিন ধরে বোটটি কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় ভাসতে থাকে। কোস্ট গার্ড জাহাজ বোটসহ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় খাবার এবং প্রাথমিক চিকিৎসা দিয়েছে। উদ্ধার করা বোট ও জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের …