শিরোনাম
Home / অপরাধ / মাদকাসক্ত বাবার হাতে সন্তান হত্যার অভিযোগ

মাদকাসক্ত বাবার হাতে সন্তান হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক: বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে মাদকাসক্ত বাবার হাতে পাঁচ মাস বয়সী শিশু সন্তান নিহত হওয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কলাকোপা সুবোধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার রায়হান আলীর ছেলে। গাবতলী ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে চাল আনতে যাওয়ার সময় আব্দুল্লাহকে তার বাবার কাছে রেখে যান। পরে চাল নিয়ে বাড়িতে ফিরে এসে তিনি শিশুটিকে বাবার কাছ থেকে নিয়ে অচেতন অবস্থায় দেখতে পান।এ সময় অভিযুক্ত বাবা রায়হান সেখান থেকে পালিয়ে যান। পরে শিশুটির মৃত্যু নিশ্চিত হলে তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, রায়হান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।
এ বিষয়ে ওসি রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে শিশুটির গলায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তিনি জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা রায়হান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Check Also

চার উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব সিডিএ’র

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী …