শিরোনাম
Home / সারাদেশ / ‘প্রেসিডেন্ট পদক’ পেলেন মদনের আশরাফ

‘প্রেসিডেন্ট পদক’ পেলেন মদনের আশরাফ

অনলাইন ডেস্ক: অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে বীরত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রীয় ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক’ অর্জন করেছেন নেত্রকোনার মদন উপজেলার সন্তান ফায়ারফাইটার মো. আশরাফ হোসেন।বর্তমানে তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত রয়েছেন।গত সোমবার বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে মহাপরিচালকের কাছ থেকে তিনি এ রাষ্ট্রীয় ‘প্রেসিডেন্ট পদক’ গ্রহণ করেন।জানা গেছে, মো. আশরাফ হোসেন ২০১২ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। পরে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর ইটনা ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বপ্রাপ্ত হন। যোগদানের পর থেকে তিনি সততা, নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
আশরাফ হোসেন বলেন, ‘আমি সব সময় আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সহকর্মীদের সহযোগিতায় মানুষের ভালোবাসায় আমি এই পদক পেয়েছি। এটা শুধু একটা পদক না, এটা আমার স্বপ্ন।’

Check Also

চার উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব সিডিএ’র

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী …