শিরোনাম
Home / চট্টগ্রাম / চকবাজারে চসিকের অভিযানে অবৈধ ৪০ দোকান উচ্ছেদ

চকবাজারে চসিকের অভিযানে অবৈধ ৪০ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: মহানগরের চকবাজারের লালচাঁদ রোডে অভিযান চালিয়ে প্রায় ৪০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে চকবাজারের লালচাঁদ রোডের উভয় পাশের নালা ও ফুটপাত দখল করে দোকান, ভ্যানগাড়ি বসানো এবং দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এসময় দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক করা হয়। পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখল করে জনভোগান্তি সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের সতর্ক ও নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।

Check Also

রাঙ্গুনিয়ায় আহত ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাথায় গাছ পড়ে আহত হওয়ার ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা …