শিরোনাম

লোহাগাড়ায় পানি মিশিয়ে অকটেন বিক্রি, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া তেওয়ারী হাটে এম.এ হাকিম চৌধুরী মালিকানাধীন শাহ পেঠান ফিলিং স্টেশনে পানি মিশিয়ে অকটেন বিক্রি করায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উল্যাহ।

তিনি জানান, উপজেলার পদুয়ায় শাহ্ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারামতে শাহ পেঠান ফিলিং স্টেশনের ম্যানেজার মো. রিয়াজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরিশোধন না করা পর্যন্ত অকটেন বিক্রি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Check Also

আবাসিক ভবনে হাসপাতাল ও স্কুল, পার্কিংয়ে দোকান ৬ প্রতিষ্ঠানে সিডিএর অভিযান

মো: জিয়াউল হক : আবাসিক ভবনে হাসপাতাল ও স্কুল পরিচালনা, অনুমোদিত পার্কিংয়ের জায়গায় দোকান এবং …