শিরোনাম

সারাদেশ

১২ জেলায় বন্যার শঙ্কা, চট্টগ্রাম-কক্সবাজারে অতি ভারী বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক : সারা দেশে বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে ইতোমধ্যে অস্থায়ী বন্যা দেখা দিয়েছে। বৈশ্বিক আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত ১৪ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন …

Read More »

বিপর্যস্ত কক্সবাজার, টানা বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি

কক্সবাজার প্রতিনিধি: টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, রামু, উখিয়া, টেকনাফ ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। এতে জেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সড়ক …

Read More »

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন …

Read More »

ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার ভাষ্য, দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে …

Read More »

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট হাসপাতাল বন্ধ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি …

Read More »

ইউপিডিএফ–জেএসএস গোলাগুলি, নিহত ৩

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস)-এর মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে …

Read More »

চার উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব সিডিএ’র

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় মাস্টারপ্ল্যান অনুযায়ী স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন। রোববার (৫ জুলাই) বিকেলে সচিবালয়ে নবনিযুক্ত …

Read More »

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারী-শিশুসহ আটজনের মৃত্যু

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার তিনটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে টানা ভারী বর্ষণের কারণে পৃথক পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ক্যাম্প প্রশাসন এবং রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরা রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করেন।রবিবার (৫ জুলাই) দিবাগত রাত ১টা …

Read More »

মা-মেয়েকে ধর্ষণ: দুইজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের অর্থদণ্ডও করা হয়েছে।রবিবার (৫ জুলাই) বিকেলে মামলার শুনানি শেষে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, দাগনভূঞা উপজেলার জায়লস্কর …

Read More »

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক: সরকারি অনুষ্ঠান, প্রকল্প উদ্বোধন ও বিভিন্ন দাপ্তরিক আয়োজনে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে সরকার। সরকারি ব্যয় সাশ্রয়, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে রাষ্ট্রীয় কার্যক্রমকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার (৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে …

Read More »