শিরোনাম

সারাদেশ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: নীলফামারীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আব্দুল কুদ্দুস (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার টুপামারী শাপলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আব্দুল কুদ্দুস একই এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে আব্দুল কুদ্দুসের স্ত্রী তার দুই কন্যাসন্তানকে বাড়িতে রেখে অন্যত্র চলে যান। …

Read More »

৪ মাসে মেঘনায় ৪ খুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন: প্রশ্ন হাসনাতের

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মানুষ বলছে এ সরকারের অনেক গুণ। কিন্তু চার মাসে মেঘনা উপজেলায় চারটি খুন হয়েছে।একটি উপজেলায় চার মাসে যদি চারটি খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? তিনি কখনও প্রধানমন্ত্রীর পক্ষে, কখনও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। …

Read More »

৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই

অনলাইন ডেস্ক: দেশের আটটি বিমানবন্দর, ছয়টি রেলস্টেশন ও চারটি আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। সংশ্লিষ্টদের দাবি, নতুন এই ব্যবস্থায় একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই স্থাপন করা হয়েছে প্রায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট।রোববার (১৭ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল …

Read More »

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তিনটি ট্রলারও জব্দ করা হয়। আটককৃতরা চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড।রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১২টায় টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য জানান শাহপরীরদ্বীপ কোস্ট গার্ড …

Read More »

কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহত ছৈয়দা বেগম (৪৫) রাজাপালং ইউনিয়নের ছব্বির আহমদের স্ত্রী।শনিবার (১৬ মে) রাতে রাজাপালং ইউনিয়নের টাইপালং মাদ্রাসায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ছৈয়দা বেগম।স্থানীয়রা জানান, কয়েকদিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে …

Read More »

বান্দরবানে ফের অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান-বসতঘর ভস্মীভূত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বাঘমারা বাজারে আগুনের সূত্রপাত হয়।এতে অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, গভীর রাতে বাজার এলাকায় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান কয়েকজন বাসিন্দা। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে …

Read More »

দলিল না পেয়ে ভাইকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার বড় ভাই

অনলাইন ডেস্ক: ‎নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরের দলিল না পেয়ে ছোট ভাই রাফি ওরফে মোহনকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড় ভাই উজ্জলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৭ মে) তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শনিবার (১৬ মে) রাতে শরীয়তপুরের একটি চরাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। …

Read More »

ব্রিজ উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী–এমন নিম্নমানের কাজ কখনো দেখিনি

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ে টাঙ্গন নদীর ওপর সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধরধরা সেতু উদ্বোধনকালে কাজের মান এবং সেতুর সঙ্গে সংযোগ সড়ক না থাকা দেখেই চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রিজের উদ্বোধন করতে গিয়ে আমার জীবদ্দশায় এমন বিব্রতকর অবস্থায় পড়েনি।ব্রিজ হয়েছে কিন্তু একপাশে সেখানে গাড়ি …

Read More »

প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স লুট

অনলাইন ডেস্ক : সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্সের টাকা লুটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।এ ছাড়াও আরো কয়েকটি মসজিদের টাকা চুরি হয়েছে সম্প্রতি। দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। …

Read More »

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে। তিনি বলেন, ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাত—এই ৪০ কোটি হাত যদি নেমে আসে, ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি …

Read More »