শিরোনাম

কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।
নিহত ছৈয়দা বেগম (৪৫) রাজাপালং ইউনিয়নের ছব্বির আহমদের স্ত্রী।শনিবার (১৬ মে) রাতে রাজাপালং ইউনিয়নের টাইপালং মাদ্রাসায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ছৈয়দা বেগম।স্থানীয়রা জানান, কয়েকদিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়। এরপর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে স্থানীয় ছাত্রলীগকর্মী ইউনুসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টা করা হলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ছৈয়দা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। তিনি বলেন, উত্তেজনা নিরসনে পুলিশ কাজ করছে।

Check Also

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে চরম অনিয়ম-দুর্নীতির অভিযোগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল এবং “সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প”-এর …