শিরোনাম

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক: সরকারি অনুষ্ঠান, প্রকল্প উদ্বোধন ও বিভিন্ন দাপ্তরিক আয়োজনে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে সরকার। সরকারি ব্যয় সাশ্রয়, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে রাষ্ট্রীয় কার্যক্রমকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার (৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়েছে।

Check Also

সাতকানিয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা ইউএনওর গৃহকর্মী, মামলা হয়নি ২ মাসেও

অন্তঃসত্ত্বা হওয়ার দুই মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরে প্রকাশ্যে এসেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী …