শিরোনাম

চট্টগ্রাম

চবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্রী) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চবি প্রতিনিধি:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ. এফ. রহমান হল মাঠে আজ বৃহস্পতিবার ‘বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর …

Read More »

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

অনলাইন ডেস্ক: আগামী বছরের (২০২৭ সাল) এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি …

Read More »

পটিয়ায় জৈব সার উৎপাদনে সফল উদ্যোক্তা বজলুল বারী

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষিখাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বারী এগ্রো ফার্মের উদ্যোক্তা বজলুল বারী চৌধুরী। দীর্ঘ সংগ্রাম, ক্ষতি ও নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি এখন খামারের বর্জ্য থেকেই উৎপাদন করছেন পরিবেশবান্ধব জৈব সার। এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় কৃষকদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। পটিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে …

Read More »

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের আবেদন নথিভুক্ত, শুনানি ৯ জুন

অনলাইন ডেস্ক : ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে নির্বাচিত বিএনপির দুই প্রার্থী আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের আবেদন নথিভুক্ত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।একই সঙ্গে তাদের পৃথক আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৯ জুন পরবর্তী দিন ঠিক করেছেন আপিল বিভাগ। এ দুই প্রার্থী …

Read More »

ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

অনলাইন ডেস্ক: দেশে ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন।বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ …

Read More »

সাঙ্গু নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পরদিন রবিউল হাসান হৃদয় (২২) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টার দিকে নদীর বান্দরবান সদরের কালাঘাটা এলাকায় তার ভাসতে দেখেন স্থানীয়রা।পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে হৃদয়ের লাশ নদী থেকে উদ্ধার …

Read More »

অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে চট্টগ্রাম নগরীর তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার (১৪ মে) নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে …

Read More »

বিমানবন্দরে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের চালান আটক

নিজস্ব প্রতিবেদক: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ লাখ ৫৬ হাজার টাকার সিগারেট ও আমদানি নিষিদ্ধ ২০০ পিস বিউটি ক্রিমের চালান আটক করা হয়েছে।বুধবার (১৩ মে) রাত পৌনে নয়টায় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-520 এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ১২৮ কার্টন সিগারেট পাওয়া যায়।এসব পণ্য বহনে …

Read More »

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল, জয় বাংলা স্লোগানে বিদায়

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা হয়েছে। নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এই জানাজা অনুষ্ঠিত হয়।পরে জয় বাংলা স্লোগানে তাকে বিদায় জানান দলীয় সমর্থক ও নেতাকর্মীরা।জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক মেয়র …

Read More »

রৌফাবাদে চোখে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেলে ১১ বছর বয়সী শিশুটি মারা যায়।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, শিশুটি গত শুক্রবার থেকে আইসিইউতে ভর্তি ছিল। আজ সকালে মারা গেছে।গত বৃহস্পতিবার রাতে …

Read More »