শিরোনাম

সাঙ্গু নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পরদিন রবিউল হাসান হৃদয় (২২) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টার দিকে নদীর বান্দরবান সদরের কালাঘাটা এলাকায় তার ভাসতে দেখেন স্থানীয়রা।পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে হৃদয়ের লাশ নদী থেকে উদ্ধার করেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।এর আগে বুধবার (১৩ মে) বান্দরবান পৌরসভার ক্যাচিংঘাটা বোটঘাটায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে রবিউল হাসান হৃদয় নিখোঁজ হন।

Check Also

ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক …