শিরোনাম

চট্টগ্রাম

ছিনতাইকারী ধরতে গিয়ে দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নগরে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোমবার (৫ অক্টোবর) ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ের …

Read More »

চট্টগ্রামে সাংবাদিককে কটুক্তির অভিযোগে আদালতে মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে এক সাংবাদিককে কটুক্তি ও অশালীন মন্তব্য করে ফেসবুক পোস্ট করার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬ এ দায়েরকৃত মামলা নং ৭১১/২০২৬। মামলাসূত্রে জানা যায়, মামলার বিবাদী জহির আহমদের সাথে …

Read More »

নকল ঘি উৎপাদন: ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নকল ঘি উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (৪ অক্টোবর) বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।অভিযানে এম আর কনজিউমারস প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে নকল ঘি উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ …

Read More »

চুয়েটে আন্দোলনের ১২ দিন, সাবেক ভিসি পুনর্বহালে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা

চুয়েট প্রতিনিধি: আগের উপাচার্যকে পুনর্বহালের দাবির আন্দোলনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শনিবার বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলন ১২তম দিনে গড়িয়েছে। শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে দ্রুত সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনরত …

Read More »

ইলিশে ভরসা অনলাইন ক্রেতাদের, বাড়ছে ডিমের কদর

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের গহিরা ও রায়পুর উপকূলের ইলিশ এখন আর শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এখানকার রূপালি ইলিশ। মাছের পাশাপাশি অনলাইনে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে ইলিশের ডিমও। অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে ক্রেতাদের কাছে এসব পণ্য …

Read More »

সরকারি জমি আত্মসাতের অভিযোগ, মামলার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি আত্মসাৎ ও ভোগদখলে রাখার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (৪ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ মামলা অনুমোদনের বিষয়টি জানান।অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজেরা …

Read More »

নেতিবাচক বিষয় পরিহার করতে শিক্ষার্থীদের প্রতি সিএমপি কমিশনারের আহবান

নিজস্ব প্রতিবেদক: মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো.শওকত আলী।রোববার (৪ অক্টোবর) দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্স শুটিং ক্লাবে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ …

Read More »

ফটিকছড়ির দক্ষিণ ভুইয়া গাজীর বাড়ীতে ঈদ-এ মিলাদুন্নবী ও ফাতেহা-এ ইয়াজদাহুম

খবর বিজ্ঞপ্তি: প্রখ্যাত পীরে দস্তগীর, সৈয়্যদুল আজম, গাউসুল আজম, গৌছে জামান, কুতুবুল আকতাব হযরত শাহ মাওলানা ক্বারী হাকিম হাফেজ মোহাম্মদ বজলুল রহমান (রহঃ) এবং কুতুবে জামান রাহনুমায়ে শরিয়ত ও ত্বরীকত মুর্শিদে বরহক, হযরতুলহাজ্ব মাওলানা শাহ মুহাম্মদ জিলুর রহমান (আলী শাহ) (রহঃ)’র বার্ষিক ফাতেহা এবং বাড়ীর সকল মরহুম মুরুব্বিগণের ইছালে সাওয়াব …

Read More »

ক্যান্সার কেড়ে নিল চবি ছাত্রীর প্রাণ

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম।রোববার (৪ অক্টোবর) রাত ২টায় শিক্ষার্থী মহুয়ার মৃত্যুর বিষয়টি সহপাঠীদের নিশ্চিত করেছেন তার বোন। জানা যায়, মহুয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তারা ঢাকার …

Read More »

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৭২৩ ও আ’লীগের ২৩ জনকে ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০ জনকে আটক করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) থেকে রোববার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে …

Read More »