
নিজস্ব প্রতিবেদক: নকল ঘি উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (৪ অক্টোবর) বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।অভিযানে এম আর কনজিউমারস প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে নকল ঘি উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।একই অভিযানে আরিফের ফল বিতানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি পারভিন ট্রেডার্স নামে একটি ডিমের দোকানকে ১০ হাজার টাকা এবং হোসেন এন্টারপ্রাইজ নামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বাজারে নকল ও ভেজাল পণ্য বিক্রি এবং ব্যবসায়ীদের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত তদারকি কার্যক্রম চলছে।বিশেষ করে নকল ঘি উৎপাদনের মতো অপরাধ ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে। তাই এ ধরনের অপরাধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি বলেন, ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। জনস্বার্থে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ ঘোষনা aporadhghoshona
