শিরোনাম

চট্টগ্রামে ১ দিনে ৬৫ দলিল রেজিস্ট্রিকারী সেই সাব-রেজিস্ট্রার রায়হান সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিনিধি :বদলির আগে হত্যা মামলার এক আসামির নামে বিপুল পরিমাণ জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী রায়হান হাবিবের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী খোরাকি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে গত ২৮ অক্টোবর ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেন রায়হান হাবিব। বদলির আগে এসব দলিল রেজিস্ট্রি করা হয়।

Check Also

চট্টগ্রামের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান …