শিরোনাম
Home / অপরাধ / ৪ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ জেলহাজতে

৪ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ জেলহাজতে

অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে শ্লীলনতাহানির অভিযোগে মো. রাহাত আলী প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রবিবার (২৪ মে) ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের পর গ্রেপ্তার করে তাকে জেলহাজতে পাঠানো হয়।গ্রেপ্তার রাহাত আলী উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকার মৃত পিরু আলী প্রামাণিকের ছেলে।
এর আগে শনিবার রাতে শিশুর বাবা ও মা থানায় লিখিত অভিযোগ করেন। সেই সময় ভুক্তভোগী শিশুর মা ন্যায়বিচার না পেলে থানার গেটে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন।এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, রাহাত আলী প্রামাণিক ছোটবেলা থেকে অসৎ চরিত্রের লোক।
প্রায়ই ওই ভুক্তভোগী শিশুকে কোলে নিয়ে আদর করার নামে অশালিন আচরণ করতেন তিনি। ঘটনার দিন শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল। সে সময় চকোলেট দেওয়ার নামে কোলে করে নিজের ঘরে নিয়ে যান রাহাত আলী। সেখানে শ্লীলতাহানির চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়।তার কান্নার আওয়াজ শুনে মা রাহাতের বাড়িতে গিয়ে বৃদ্ধকে হাতেনাতে ধরেন। এরপর রাজনৈতিক চাপে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগী শির মা-বাবা থানায় অভিযোগ করেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান আসাদ জানান, ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্ত রাহাত আলী প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। রবিবার (২৪ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Check Also

ইউপিডিএফ–জেএসএস গোলাগুলি, নিহত ৩

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও …