শিরোনাম
Home / চট্টগ্রাম / ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা

ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জনজীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি টানা বৃষ্টির কারণে । গতকাল শনিবার রাত থেকে নগরীতে আবারও ভারী বৃষ্টি শুরু হয়। রবিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
গত দুই দিনে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে যাওয়ায় নিচু এলাকাগুলোর পানি নামতে শুরু করেছিল। তবে নতুন করে ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে।
চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, বাকলিয়াসহ বিভিন্ন নিচু এলাকায় সড়কে পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং কর্মজীবী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। দুর্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থীরাও।তবে বৃষ্টি কমে আসায় নিচু এলাকাগুলোর পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে।
এদিকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেছেন, সোমবার থেকে ভারী বৃষ্টির প্রবণতা কমবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
গভীর নিম্নচাপের প্রভাব কমে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত শনিবার দুপুরেই প্রত্যাহার করা হয়েছে।

Check Also

পতেঙ্গায় ৪০০ বোতল বিদেশি মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: নগরের ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে …