শিরোনাম
Home / চট্টগ্রাম / বাসচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

বাসচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আফসার বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী হঠাৎ করে মহাসড়কে নেমে পড়েন।এ সময় জোনাকি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হচ্ছে।

Check Also

বিপর্যস্ত কক্সবাজার, টানা বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি

কক্সবাজার প্রতিনিধি: টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের …