শিরোনাম
Home / অপরাধ / মামিকে হত্যার অভিযোগে ভাগ্নে আটক

মামিকে হত্যার অভিযোগে ভাগ্নে আটক

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জে মামি সাথী আক্তারকে (২৮) বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ভাগ্নে রিপন মিয়া (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) মধ্যরাতে মানিকগঞ্জের সদর উপজেলার কাটিগ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মামি সাথীকে হত্যার পর ঘরের দরজা বন্ধ করে বসে ছিলেন রিপন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে দরজা ভেঙে সাথীর মরদেহ উদ্ধার করে এবং রিপনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন। তিনি জানান, সাথী আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত্রের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রিপন মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। কেন এবং কী কারণে এই ঘটনা ঘটানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Check Also

ইউপিডিএফ–জেএসএস গোলাগুলি, নিহত ৩

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও …