শিরোনাম
Home / চিকিৎসা / ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১২৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৪ হাজার ৯৪০ জন।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৭ জন, গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৭১৯ জন।১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ৬১৯ জন।গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৭ জনের মৃত্যু হয়েছে।

Check Also

চট্টগ্রাম থেকে ফিরছিলেন, টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের পথে বাড়ি ফিরছিলেন তারা। সামনে ঈদ, পরিবার-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির …