শিরোনাম
Home / অপরাধ / ১১ মামলার আসামি জাম্বু গ্রেপ্তার

১১ মামলার আসামি জাম্বু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: নগরের বিভিন্ন থানার ১১ মামলার আসামি নুরুল ইসলাম প্রকাশ জাম্বুকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। রোববার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।নুরুল ইসলাম (৩৫) নগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের কুড়ি পুকুরপাড় এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, নুরুল ইসলাম ইপিজেড থানার একটি চুরির মামলার পলাতক আসামি ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে এগারোটার দিকে নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল ইসলামের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ নানা অভিযোগে ১১টি মামলা রয়েছে।এর মধ্যে ইপিজেড থানায় একটি মামলা রয়েছে। সোমবার (২৫ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Check Also

চট্টগ্রাম থেকে ফিরছিলেন, টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের পথে বাড়ি ফিরছিলেন তারা। সামনে ঈদ, পরিবার-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির …