শিরোনাম
Home / অপরাধ / সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল ইয়াবা উদ্ধার, মাদককারবারি ধরা

সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল ইয়াবা উদ্ধার, মাদককারবারি ধরা

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) রাতে এ অভিযান চালানো হয়।আটক ব্যক্তির নাম লুৎফর রহমান (২১)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ক্যারেঙ্গাঘোনা গ্রামের নুর আহমেদের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলারসংলগ্ন ক্যারেঙ্গাঘোনা বিজিবি পোস্ট এলাকায় অবস্থান নেয়।
এ সময় কয়েকজন পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গ্রামের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে লুৎফর রহমানকে আটক করা হয়। পরে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লুৎফর রহমান স্বীকার করেন, উদ্ধার করা ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে কিনে এনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। এ ছাড়া ইয়াবা পাচারের সঙ্গে আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত থাকার তথ্যও তিনি জানিয়েছেন। পরে আটক লুৎফর রহমানকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Check Also

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারী-শিশুসহ আটজনের মৃত্যু

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার তিনটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে টানা ভারী বর্ষণের কারণে পৃথক পাহাড়ধসের ঘটনায় …