শিরোনাম
Home / অনুসন্ধান / ব্রিজ উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী–এমন নিম্নমানের কাজ কখনো দেখিনি

ব্রিজ উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী–এমন নিম্নমানের কাজ কখনো দেখিনি

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ে টাঙ্গন নদীর ওপর সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধরধরা সেতু উদ্বোধনকালে কাজের মান এবং সেতুর সঙ্গে সংযোগ সড়ক না থাকা দেখেই চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রিজের উদ্বোধন করতে গিয়ে আমার জীবদ্দশায় এমন বিব্রতকর অবস্থায় পড়েনি।ব্রিজ হয়েছে কিন্তু একপাশে সেখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সাড়ে ৫ কোটি টাকার ব্রিজে এরকম নিম্নমানের কাজ কখনো দেখিনি।’ তিনি আরো বলেন, ‘আমি তো ইঞ্জিনিয়ার না, তবে আমি তো একটা মন্ত্রণালয় চালাই। আপনি ১২ রাস্তায় ব্রিজ করবেন ১৮ ফিট।১৮ ফিট রাস্তায় ক্রোস হয়। আপনি ব্রিজ করবেন কিন্তু পার হয়ে যাওয়ার রাস্তা থাকবে না, সেই ব্রিজের তো কাজ থাকে না। এখানকার দুর্নীতি নিয়ে অবশ্যই তদন্ত হওয়া দরকার এবং অভিযুক্তদের শাস্তি হতে হবে।’এসময় এলজিইডির পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান বলেন, ‘মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণে জটিলতা দেখা দেওয়ায় সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে বর্তমানে সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। ভূমি অধিগ্রহণ শেষ হলে সড়কটির নির্মাণকাজ শুরু হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএইচ করপোরেশনের স্বত্বাধিকারী মোস্তাক হোসেন বাবুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সেতু নির্মাণে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি বলে উল্লেখ করে ব্যস্ততার অজুহাতে তড়িঘড়ি করে সংযোগ কেটে দেন।

Check Also

ট্রাক উল্টে নিহত ১৫ জনের ৯ জনের বাড়ি নওগাঁয়, বইছে শোকের মাতম

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনের …