
বিশেষ প্রতিনিধি :দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের দুই পরিচালক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কানাডায় কয়েক শতকোটি টাকা পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ বের করে তা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, পাচারকৃত এই অর্থ দিয়ে কানাডাসহ বিভিন্ন দেশে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল বাড়ি, ব্যবসা ও বিপুল সম্পদ। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকটির ঋণনীতি ও পরিচালনা ব্যবস্থাকে একটি বিশেষ চক্র নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংক হিসেবে পরিচিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে দীর্ঘ সময় ধরে এস আলম গ্রুপের মালিকানা প্রভাব থাকলেও কার্যত নিয়ন্ত্রণে ছিল কেডিএস গ্রুপের প্রভাবশালী একটি অংশ। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ব্যাংকটির ঋণনীতি ও পরিচালনা ব্যবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করার অভিযোগ রয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সেলিম রহমান এবং তার ভগ্নিপতি ব্যাংকটির সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের গুলশান শাখা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শত শত কোটি টাকার ঋণ অনুমোদন ও উত্তোলনের মাধ্যমে অর্থ সরিয়ে নেওয়া হয়। এস এম শামীম ইকবাল ও তার স্ত্রী হাসিনা ইকবাল কেডিএস গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের এই অভিযোগ গুরুতর অপরাধ বলে দাবী করেছেন সংশ্লিষ্টরা।
অপরাধ ঘোষনা aporadhghoshona
