
ঘোষণা ডেস্ক :আওয়ামী লীগের শাসনামলে ক্রসফায়ারের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় সংঘটিত ক্রসফায়ারের মামলাও যাচাই-বাছাই করা হচ্ছে।
মঙ্গলবার(৩১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময়ের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে, তাদেরই বিচারের আওতায় আনা হবে। হেফাজতের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ওই সময় যেসব মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে; সেগুলো যদি আমাদের এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত হয়, সেগুলো আমরা তুলে নিয়ে আসব।
এক-এগারোর কুশীলব বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে কি ট্রাইব্যুনালে কোনো মামলায় আনা হবে– এ প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, এক কথায় বলে দিই যারা গ্রেপ্তার হচ্ছেন, যারা গ্রেপ্তার হবেন কিংবা যারা গ্রেপ্তার হবেন না, আমরা আওয়ামী লীগ সরকারের সময় এবং ওয়ান-ইলেভেনের সময় বা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাদের পাব, ট্রাইব্যুনাল স্বঃপ্রণোদিত সেগুলো তদন্ত করবেন। ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করার মতো যদি সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়, তাহলে ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে ঘটে যাওয়া ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত ছিল। সারাদেশে ক্রসফায়ারের মতো অমানবিক কর্মকাণ্ড করেছে তৎকালীন সরকার। এসব হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনা যাচাই-বাছাই করে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
