শিরোনাম
Home / চট্টগ্রাম (page 3)

চট্টগ্রাম

১১ মামলার আসামি জাম্বু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: নগরের বিভিন্ন থানার ১১ মামলার আসামি নুরুল ইসলাম প্রকাশ জাম্বুকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। রোববার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।নুরুল ইসলাম (৩৫) নগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের কুড়ি পুকুরপাড় এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।ইপিজেড থানার …

Read More »

চট্টগ্রাম থেকে ফিরছিলেন, টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের পথে বাড়ি ফিরছিলেন তারা। সামনে ঈদ, পরিবার-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির অপেক্ষা। কিন্তু টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে যায় সেই যাত্রা। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের …

Read More »

জঙ্গল সলিমপুর থেকে পিছু হটার সুযোগ নেই: এসপি মাসুদ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো.মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুরে যত ঝাঁকুনি দিক, আমাদের পিছু হটার সুযোগ নেই। ইয়াসিন, রোকন বা যারাই জড়িত থাকুক, সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।সোমবার (২৫ মে) সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলিনগর স্কুল এলাকায় অভিযানে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি বলেন, …

Read More »

‘জঙ্গল সলিমপুরে যোগাযোগব্যবস্থার দুর্বলতা সন্ত্রাসীদের সুবিধা দিচ্ছে’

অনলাইন ডেস্ক: র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় সন্ত্রাসীরা দুর্গম ও ভাঙা যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়েছে। ‘আমরা যখন রোববার (২৪ মে) রাতে ওখানে ঢুকেছি, তখন দেখেছি রাস্তার বিভিন্ন স্থানে কেটে রাখা হয়েছে।ফলে আমাদের যানবাহন এগিয়ে যেতে পারেনি। সদস্যদের হেঁটে যেতে হয়েছে।এতে …

Read More »

জঙ্গল সলিমপুর : রাস্তা কাটার পর ক্যাম্প গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা, আটক ৩০

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে মুহুর্মুহু গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা নির্মাণাধীন নতুন ক্যাম্প গুঁড়িয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাতেই অভিযানে নামে। গুলিবর্ষণের পাশাপাশি সন্ত্রাসীরা যাতায়াতের সড়কগুলো কেটে দিয়েছে। ফলে যৌথবাহিনীর যানবাহন ছাড়াই অভিযান পরিচালনা করতে হয়েছে। অভিযানে …

Read More »

কর্ণফুলীতে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নগর মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর) । কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন— ফিরোজপুরের নাজিরপুর থানার, ছোট আমতলা …

Read More »

রাঙামাটিতে ভোররাতের বজ্রপাতে ৩ মাসের শিশুর মৃত্যু, আহত ৬

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মাসহ একই পরিবারের আরও ছয়জন।সোমবার (২৫ মে) ভোররাত ৪টার দিকে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা (৩ মাস)। বজ্রপাতে শিশুটির …

Read More »

জঙ্গলসলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্প ঘিরে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ, চলছে অভিযান

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর এলাকায় যৌথবাহিনীর একটি ক্যাম্পকে লক্ষ্য করে সন্ত্রাসী গোষ্ঠী ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা গুলিবর্ষণ করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রবিবার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা শুরু হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব সদস্যরা অ-প্রাণঘাতী অস্ত্র বা নন-লেথাল উইপন ব্যবহার করলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় …

Read More »

আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে র‌্যাবের ঈদ উপহার

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে আত্মসমর্পণ করা ১২৭জন সাবেক জলদস্যুর হাতে ঈদ উপহার তুলে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নগরীর পতেঙ্গার এলিট হলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম র‌্যাব-৭ -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।র‌্যাব-৭ জানায়, বঙ্গোপসাগর উপকূলীয় এলাকার মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়ার …

Read More »

দা-ছুরি-বটি তৈরিতে শেষ মুহূর্তের ব্যস্ততা টুংটাং শব্দে মুখর কামারপল্লী

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে কোরবানির প্রস্তুতির ব্যস্ততা এখন তুঙ্গে। পশু কেনার পাশাপাশি কোরবানির অন্যতম প্রয়োজনীয় সরঞ্জাম দা, চাপাতি, ছুরি ও বটি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কামাররা। চট্টগ্রাম নগরের বিভিন্ন কামারপাড়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে আগুন, হাতুড়ি আর লোহার অবিরাম কর্মযজ্ঞ। …

Read More »