শিরোনাম

৮৩ লাখ টাকার সিগারেটসহ দুই যুবক আটক

অনলাইন ডেস্ক: রাঙ্গুনিয়ায় ১৮ হাজার ৮৯০ প্যাকেট সিগারেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।এসময় পাচারে ব্যবহৃত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।আটক তৌহিদুল ইসলাম (২১) রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।অন্যজন সাহেদুর ইসলাম নয়ন (২২) রাঙ্গুনিয়ার শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


কাপ্তাই ব্যাটালিয়নের (বিজিবি-৪১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকোপার্ক এলাকায় একটি ডাম্প ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন, ১ হাজার ৮০০ প্যাকেট ওরিস সিগারেট উদ্ধার করা হয়। এসময় তৌহিদুল ইসলাম ও সাহেদুর ইসলাম নয়ন নামের দুই যুবককে আটক ও ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের ও উদ্ধার করা মালামালগুলো রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত টহল, চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

চট্টগ্রামে এজলাসে মামলার বাদীকে ছুরিকাঘাত, ডজন খানেক মামলার আসামী অপু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আদালত চলাকালে এজলাস কক্ষে মামলার বাদীকে চাঞ্চল্যকর ছুরিকাঘাতে সরাসরি জড়িত ডজন খানেক …