শিরোনাম

কর্ণফুলীতে প্রতিবন্ধীকে সুস্থ করতে লাঠিপেটা, রক্তক্ষরণে মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলীতে সুস্থ করার নামে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করার পর অতিরিক্ত রক্তক্ষরণে প্রতিবন্ধী সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডাঙ্গারচর এবাদুল্লাহর বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ ওই এলাকার নুর মোহাম্মদ চৌকিদারের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা নুর মোহাম্মদ ও কবিরাজ আব্দুর নূরকে আটক করেছে পুলিশ।


জানা গেছে, সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিবন্ধী ছিলেন। তাকে সুস্থ করতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি।পরে এক কবিরাজের পরামর্শে মঙ্গলবার বিকেলে তাকে ঘরের ভেতর হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করা হচ্ছিল। একপর্যায়ে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, কবিরাজের পরামর্শে যুবকটির হাত-পা বেঁধে লাঠি দিয়ে আঘাত করে ঝাড়ফুঁক করা হচ্ছিল। এ সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা ও কবিরাজকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Check Also

অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনায় আসা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার …