শিরোনাম

চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষের ফাঁদ, সাব-রেজিস্ট্রারসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষের লেনদেনের সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ।
দুদক সূত্র জানায়, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিলগুলোর কাগজপত্রে কোনো ত্রুটি বা আইনগত জটিলতা না থাকলেও সেগুলোর নিবন্ধন আটকে রাখা হয় বলে অভিযোগ।পরে দলিল দুটি নিবন্ধন করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে দুদকের কাছে অভিযোগ করা হয়।বিষয়টি ভুক্তভোগী আইনজীবী প্রথমে দুদকের হটলাইন ১০৬ নম্বরে জানান। পরে তিনি দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগ দেন।
দুদক অভিযোগটি যাচাই করে কমিশনের অনুমোদন নেয়। এরপর মঙ্গলবার দুপুরে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ফাঁদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘুষের দুই লাখ টাকা লেনদেনের অভিযোগে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে আটক করা হয়।
দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Check Also

ইয়াবাসহ সরকারি কলেজের হোস্টেল থেকে ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক …