
অনলাইন ডেস্ক: থানায় সাক্ষ্য দিতে আসা ২ কৃষককে মামলার বাদী কর্তৃক হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত রোববার ( ২২ সেপ্টেম্বর ) সন্ধ্যায় মিরসরাই থানার সম্মুখে এই ঘটনা ঘটে। হামলার শিকার ভুক্তভোগি স্থানীয় তালবাড়িয়া গ্রামের কৃষক নিজাম উদ্দিন ( ৪২) ও নাছির উদ্দিন ( ৪৪) জানান। তারা জানান, কিছুদিন পূর্বে তালবাড়িয়া গ্রামে জয়নাল হুজুরের কাঠ কেটে বিক্রি করে ফেলার বিষয়ে আদালতে মামলা চলমান। এর মধ্যে কিছু মিথ্যা বানোয়াট ঘটনা সাজিয়ে আবার চট্টগ্রাম জর্জকোর্টে নং ১২৮/২৬ দায়ের করে কামাল উদ্দিন (৩০)। উক্ত বিষয়ে মিরসরাই থানায় তদন্ত আসলে থানার এসআই ইব্রাহিম ঘটনা তদন্তে স্থানীয় কয়েকজন কৃষককে থানায় সাক্ষি দিতে আসতে বলায় গত রোববার সন্ধ্যায় থানায় সাক্ষি দিতে আসে কৃষক নিজাম উদ্দিন ও নাছির উদ্দিন। এসময় মামলার বাদী পক্ষের আলাউদ্দিন ও কামাল উদ্দিন উক্ত কৃষকদ্বয়কে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয়ার জন্য ধ্বস্তাধ্বস্তি শুরু করে। এক পর্যায়ে থানার ভেতর থেকে অন্যান্য পুলিশ সদস্য ও কর্মকর্তাগন ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়। এই বিষয়ে ওই মামলার তদন্ত কর্মকর্তা এস আই ইব্রাহিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন থানার আঙ্গিনায় এমন ঘটনা উদ্বেগজনক। এই বিষয়ে লিখিত অভিযোগ প্রদান করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
